
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) আসর নামাজের পর মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুর কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহীদদের কবর জিয়ারত করা হয় এবং মহান আল্লাহর নিকট তাঁদের রুহের মাগফিরাত, সর্বোচ্চ মর্যাদা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাকিব হাসান সাক্কু, জেলা ছাত্র অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য গোলাম মোর্শেদ আসিফ, হরগঙ্গা কলেজের ছাত্রনেতা মো. অপূর্ব, মো. সিয়ামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ, গণতন্ত্র এবং ন্যায়ের পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.