
বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ যৌথ (টাস্কফোর্স) অভিযানে মো. শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ জুন) রাত সাড়ে ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে তাকে গাঁজা সেবন ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পরে মোবাইল কোর্টে পরিদর্শক এস. এম. জাফরুল আলম প্রসিকিউশন দাখিল করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.