
'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে' স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নময় সোনারায়'-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কৃষক বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটি।
শিবরাম আলহাজ মো. হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে ছাইতানতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্নময় সোনারায়'র সভাপতি ও সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান এম. শরিফুল ইসলাম, সমাজসেবক মো. শহিদুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আকাশ, সহ-সভাপতি রেজওয়ানুল কবির, মো. কামরুল হাসান, মো. আমিনুল ইসলাম, নাফিম হাসান, আসাদ সরকার, মিল্লাত হাসানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণ সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.