
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. খিজির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শামীম সরকার শাহীন।
বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এর আগে বিকেল ৫টা থেকে কমিটি গঠন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. নজরুল ইসলাম। সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ একরামুল হক সভা পরিচালনা করেন। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ মাসুদ ও মো. নুরুল আলম ডাকুয়া। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহীন আলম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. গোলজার রহমান এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. জুয়েল রানা।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহীন মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম আকন্দ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. হাবিবুল্লাহ সরকার, ক্রীড়া সম্পাদক মো. নূরন-নবী সরকার, পাঠাগার সম্পাদক মো. সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. সফিউল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন মো. নুরুন্নবী মিয়া।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম, মুহাঃ একরামুল হক, মো. শাহজাহান মিঞা, মো. হাবিবুর রহমান হবি এবং এম মাহফুজার রহমান লেলিন।
সভায় বক্তারা বলেন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ করবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.