
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৫ জুন আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে রাহুল ইসলামকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটির অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও পুলিশের সাবেক এআইজি ড. আব্দুল রহিম খান এবং মহাসচিব রবিউল ইসলাম সোহেল। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতির হাতে অনুমোদনের কাগজ তুলে দেন।
দুই বছর মেয়াদি এই কমিটিতে মোট ৪১ জন সদস্য রয়েছেন। কমিটির অনুমোদন শেষে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. আব্দুল রহিম খান জেলা কমিটির সকল সদস্যকে মানুষের অধিকার রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.