
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বুধবার সকাল ১০টায় ফুলবাড়ী ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হাসান সহ ওয়ালটন প্লাজা ফুলবাড়ী, কুড়িগ্রাম শাখার ফ্লোর ইনচার্জ বিশ্বজিৎ রায় সহ আরো অনেকে। এসময় ফিতা কেটে অনুষ্ঠানের উর্ধ্বতন করেন ওয়ালটন প্লাজা, ফুলবাড়ী, কুড়িগ্রাম শাখার ম্যানেজার রাশেদুর রহমান।
চিকিৎসাসেবা প্রদান করেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তৌহিদুল ইসলাম (এস,এ,সি,এম ও) উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এরশাদুল হক (এস,এ,সি,এম ও) উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও সিনিয়র স্টাফ নার্স শিউলি খাতুন।
ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সুবিধা ভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি ওয়ালটন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলার আয়োজন করা হয়, যেখানে গ্রাহকদের ভালো সাড়া পাওয়া গেছে। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে অনেক সাধারন মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.