
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে অবস্থিত আল ফোরকান পাঠাগারের স্থায়ী ভবনের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে বেলকা ইউনিয়ন পরিষদ জামে মসজিদ সংলগ্ন পাঠাগার প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এ.কে.এম. নাজমুল হুদা এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ফোরকান পাঠাগারের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, মো. জাবের আলী, মো. আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত আল ফোরকান পাঠাগারের স্থায়ী ভবন নির্মাণকাজের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ছাদ ঢালাইয়ের এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, আল ফোরকান পাঠাগার এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্য জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করবে। এ পাঠাগার থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে, মানুষ নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হবে এবং সমাজকল্যাণমূলক কাজে অংশ নিতে উদ্বুদ্ধ হবে।
তারা আরও বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম। তাই বইপড়ার সংস্কৃতি গড়ে তুলতে এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারিত করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পাঠাগারের স্থায়ী ভবনের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পাঠাগারের সার্বিক সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.