
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়া, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম মন্ডল প্রমুখ।
সভায় মাদক, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই, জমিজমা সংক্রান্ত বিরোধ, ধর্ষণ, সরকারি দপ্তর ও সেবাগ্রহীতাদের মধ্যে দূরত্ব, বজ্রপাত ঝুঁকি ব্যবস্থাপনা এবং যানজটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকের উৎস চিহ্নিত করে নিয়ন্ত্রণ, অভিভাবকদের সচেতন করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, এসব সামাজিক সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.