
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে গাইবান্ধা–বগুড়া রেললাইন সংলগ্ন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিপি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কুনতাড়াই ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে ওই নারী হঠাৎ ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ওই নারী এর আগে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.