
গাইবান্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সাব্বির রাহাদ খান ওরফে নোমান (২৪) নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেফতারকৃত নোমান সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহারিয়া খান বিপ্লবের ছেলে। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের নেতা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার, ‘অভিযান চালিয়ে সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে গাইবান্ধা সদর থানার হস্তান্তর করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.