
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক গ্রহণ করেন এবং তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়। তামাক খাত থেকে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও তামাকজনিত রোগের চিকিৎসায় ব্যয় হয় প্রায় ৮৭ হাজার কোটি টাকা।
তারা আরও বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.