
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পাড়ে কাঁঠালগাছ চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ফরিজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর অব্যাহত ভাঙনের কারণে নদীতীরবর্তী ওই এলাকা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওই দিন আব্দুর রাজ্জাক মাছ ধরার জাল নিয়ে নদীর পাড়ে যান। একপর্যায়ে কাঁঠালগাছের গোড়ার কাছে দাঁড়ালে হঠাৎ নদীভাঙনে গাছটি শিকড়সহ উপড়ে পড়ে তাঁর ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.