
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফারমেশন ফর নিউট্রিশন , এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) পোগ্রামের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিদপ্তরের আয়োজনে দিন ব্যাপী GPA সার্টিফিকেটশন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সোমবার (১০ মে) উপজেলা কৃষি হল রুমে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণি ও উদ্যোক্তাদের নিয়ে। দিন ব্যাপী এই কর্মশালা সম্পন্ন হয়েছে।
কৃষক কৃষাণিদদের মাঝে ব্যাগ, ডায়রি, কলম ও দিন ব্যাপী " উওম কৃষি চর্চা GAP বিষয়ক কৃষক সার্টিফিকেটষশন প্রশিক্ষণ ম্যানুয়াল বই, এবং সার্টিফিকেট প্রদান সহ সকালের নাস্তা দুপুরের খাবার সবার মাঝে বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে এক দিনের সম্মানী বাবদ ৫০০ পাঁচ শত টাকা ও যাতায়াতের খরচ বাবদ ৩০০ তিন শত টাকা করে প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ _পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট ,প্রনয় কুমার বিষণ দাস।
উপজেলা কৃষি অফিসার, মোস্তফা হাসান ঈমাম। কৃষি সম্প্রসারণ অফিসার ,মোঃ জামিয়ার রহমান ও সুজন আলী। সুন্দর মনোরম পরিবেশে এক দিনের প্রশিক্ষণটি সমাপ্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.