
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩নং শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দলিল লেখক মোঃ আব্দুর রহিম সরকার বাবু।
আব্দুর রহিম সরকার বাবু শ্রীপুর ইউনিয়নের মরহুম আব্দুল বাকী সরকার মহুরীর ছেলে এবং পেশায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত দলিল লেখক। দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
আব্দুর রহিম সরকার বাবু বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রম জোরদার এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের আস্থা ও সমর্থন পেলে শ্রীপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবাকে আরও সহজ ও দ্রুততর করতে তিনটি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা চালু থাকবে একটি হটলাইন, যাতে সাধারণ মানুষ যেকোনো সময় তাদের সমস্যার কথা জানাতে পারেন। এছাড়া ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে স্বচ্ছ ও সৎ ব্যক্তিদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে, যারা এলাকার সমস্যা ও প্রয়োজনীয় তথ্য সরাসরি চেয়ারম্যানকে জানাবেন। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়মিত তদারকি করা হবে।
আব্দুর রহিম সরকার বাবু বলেন, জনগণের ভোটই একজন জনপ্রতিনিধির শক্তি। তাই তিনি ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আপনার ভোট আপনি দেবেন, যোগ্য ব্যক্তি দেখে দেবেন।' তিনি আশা প্রকাশ করেন, ইউনিয়নবাসী উন্নয়ন ও সেবামুখী নেতৃত্বের স্বার্থে তাকে সমর্থন দেবেন।
এদিকে তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কারণে আব্দুর রহিম সরকার বাবু ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.