
সাতক্ষীরার ভারত সীমান্তবর্তী ইছামতী নদীর ধারে আকাশে রহস্যময় আলোর ঝলক দেখা গেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কয়েক মিনিট স্থায়ী ওই আলোর দৃশ্য অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন এটা আসলে কি, ইন্ডিয়া থেকে কে মিসাইল মারলো নাকি?
দেবহাটার বাসিন্দা আব্দুল্লাহ আাল মামুন জানান, সন্ধ্যা ৭ টার দিকে তিনি ইছামতী নদীর তীরে হঠাৎ আকাশে দ্রুতগতিতে এক ধরনের উজ্জ্বল আলোর ঝলক দেখতে পান। তার পাশে থাকা মানুষও তা দেখে বিস্মিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে আকাশের এক কোণজুড়ে বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে থাকতে দেখা যায়। কয়েক মিনিট পর সেটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। নদীর পাড়ে অবস্থান করা মানুষ ছাড়াও সীমান্ত এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে অনেকেই এ দৃশ্য প্রত্যক্ষ করেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে। ফেসবুকে অনেকে এটিকে রহস্যময় ঘটনা বলে মন্তব্য করছেন। কেউ বলছেন এটি প্রাকৃতিক আলোর প্রতিফলন, আবার কেউ উল্কাপিন্ড, ড্রোন বা অন্য কোনো আলোকযন্ত্রের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। আবার অনেকে ভারত থেকে মিসাইল ছোড়া হয়েছে বলে সন্তব্য করেন। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও দেখা দেয়।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার হোসেন বলেন, এটা আবহাওয়া সম্পর্কিত কোন বিষয় না।
সীমান্তবর্তী দেবহাটা থানার ওসি আব্দুল আলীম সময়ের আলোকে বলেন, আমি এমন ধরনের কোন ঘটনা দেখিনি বা শুনেনি। এ ব্যাপারে আমি কিছু জানিনা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.