
দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, সংগঠক এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা অংশ নেবেন। এতে চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আয়োজনের অংশ হিসেবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী এবং বিশেষ আলোচনা সভা। অস্কারের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্বকারী লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ এবং আকরাম খানের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হবে।
এ ছাড়া ‘ঢাকার বাইরের চলচ্চিত্র সংসদ’ এবং ‘বিশ্ববিদ্যালয়ভিত্তিক চলচ্চিত্র সংসদ’ শীর্ষক দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.