
গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল। রোববার ভোররাতে একটি ট্রাক নিয়ে কয়েকজন ব্যক্তি বাগমারা এলাকায় গরু চুরি করতে আসে বলে সন্দেহ করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন চারদিক থেকে তাদের ধাওয়া করে।
এসময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘গরু চোর সন্দেহে স্থানীয়রা তিনজনকে মারধর করে হত্যা করেছে। এসময় একটি ট্রাকেও আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.