
নীলফামারীর ডোমার উপজেলায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে ইসলামিক এডুকেশন সোসাইটি (IES) ডোমার উপজেলা শাখার আয়োজনে ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
মো. সাদিক হাসনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মো. ছাদের হোসেন এবং মো. আব্দুল হাকিম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং নৈতিক মূল্যবোধ ও দ্বীনি চেতনায় সমৃদ্ধ একটি প্রজন্ম গঠনের ভিত্তি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, 'মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আইইএস-এর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।'
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হ
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.