
মিরসরাইয়ে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— “মাদক, ইভটিজিং ও গ্যাংয়ের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই”, “স্কুলের আঙিনায় অহেতুক আড্ডা এড়িয়ে চলি”, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করি”, “সন্তান কোথায় কার সঙ্গে চলাফেরা করছে—দিনরাত খোঁজ রাখুন” এবং “স্কুলে যাতায়াতের পথে ইভটিজিংয়ের শিকার হলে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করুন অথবা ৯৯৯-এ সহায়তা নিন”।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান চৌধুরী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সালাহ উদ্দিন সেলিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন, বিএনপি নেতা আবদুল আউয়াল তারেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুর উদ্দিন সেলিম, ওলামা দলের সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী এবং মিঠানালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, মিঠানালা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাসুম এফ রহমান, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ নুর খান, ছাত্রদল নেতা ইউনুচ, ফরহাদ হোসেন, তপু, সাঈদ, জাহেদ, জাবেদ, নোহেল ও সামিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.