
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও বিশ্বব্যাপী ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নাটোরে পালিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি।
শুক্রবার (৮ মে) সকালে নাটোর শহরের নারদ নদের তীর ও সদর হাসপাতাল এলাকায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুব প্রধান রাহীক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।
এসময় নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রায়হানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর ও তরুণরা অংশ নেন।
সমাবেশে বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব তুলে ধরে বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রিফাদ মাহমুদ বলেন, ‘আমরাই সেই শেষ প্রজন্ম, যারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা রুখে দেওয়ার ক্ষমতা রাখি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে এখনই সবাইকে সোচ্চার হতে হবে।’
সভাপতির বক্তব্যে রাহীক খান চৌধুরী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছোট ছোট সচেতন উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে।’
উল্লেখ্য, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের শুরু করা ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে বিশ্বজুড়ে তরুণরা জলবায়ু সুবিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.