
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আইন অমান্য করায় তিন ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
অভিযানকালে বাজারে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশীয় মাছের উৎপাদন রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.