ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির

আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবার নিবন্ধন কার্যক্রম বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষর সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ’র সার্ভার ও সংরক্ষণব্যবস্থার রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় ‘ফুয়েল পাস’ অ্যাপে নতুন নিবন্ধন করা যাবে না।

তবে নির্ধারিত সময় শেষে সেবা স্বাভাবিকভাবে চালু হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং ফিলিং স্টেশনগুলোতে অনিয়ম কমাতে সম্প্রতি পরীক্ষামূলকভাবে চালু করা হয় ‘ফুয়েল পাস’ অ্যাপ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনর তত্ত্বাবধানে চালু হওয়া এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মোটরসাইকেল চালকদের কিউআর কোড ব্যবহার করে জ্বালানি নিতে হচ্ছে।

প্রথমে সীমিত পরিসরে চালু হলেও পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় অ্যাপটির ব্যবহার বাড়ানো হয়। গত ২১ এপ্রিল থেকে ঢাকার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস নিবন্ধন

আপডেট সময় : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬