
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে যান। এ সময় গাড়িতে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছিলেন।
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সচিবালয়ের কার্যালয় থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন।
বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সেলের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সন্ধ্যায় কারওয়ানবাজার ট্রাফিক সিগনালে দীর্ঘ গাড়ির সারির মধ্যে নিজের গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে বসেছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি সিগনালে আটকে থাকা অন্যান্য যানবাহনের যাত্রীদের সঙ্গে হাত নেড়ে কুশল বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.