
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬। এ উপলক্ষে রোববার (৩ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলুসহ অন্যরা।
সভা সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বিপ্লব। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে অনেক সময় সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নানা ধরনের হয়রানি ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, কুড়িগ্রামের সংবাদকর্মীরা সমাজের নানা সমস্যা, অন্যায়-অবিচার এবং উন্নয়নচিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই খুদা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.