
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান যাচ্ছেন। কূটনৈতিক ও সংগঠনগত যোগাযোগ জোরদারের লক্ষ্যেই এই সফর গুরুত্বপূর্ণ বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২ মে) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জাপানের উদ্দেশে রওনা হবেন। সফরকালে দেশটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এই সফরে তার সঙ্গে থাকছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং সংসদ সদস্য ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমেদ বিন কাসেম আরমান। তারা জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগঠনের সম্পর্ক সুদৃঢ় করা, সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে মতবিনিময় এবং প্রবাসীদের সঙ্গে সংযোগ বাড়ানো—এই তিনটি বিষয় সফরের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।
সাত দিনের কর্মসূচি শেষে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে বিরোধী দলীয় নেতার।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.