
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি নির্বাচিত হলে নগরবাসীকে আর ময়লার বিল দিতে হবে না।
শনিবার (২ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি দেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের কাছ থেকে আর ময়লার বিল নেওয়া হবে না। একই সঙ্গে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরাও কোনো আর্থিক ক্ষতির মুখে না পড়েন।
তার এই বক্তব্য ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি করেছে, বিশেষ করে নগর ব্যবস্থাপনা ও সেবা খাতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে নানা প্রশ্নও উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.