
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা কেএম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। বাকি একটি আসন নিয়ে এখনো জটিলতা রয়েছে। এ বিষয়ে ইসির সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানান, বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজনকে বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠানের জন্য সংসদ সচিবালয়ে প্রয়োজনীয় কপি পাঠানো হবে।
বিএনপি জোটের নির্বাচিতরা নির্বাচিতদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতাদের স্ত্রী-কন্যা, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, ছাত্র সংগঠনের সাবেক নেত্রী ও অঙ্গসংগঠনের নেত্রীরাও রয়েছেন।
বিএনপি থেকে নির্বাচিতরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের নির্বাচিতদের মধ্যে রয়েছেন জামায়াতের ৯ জন, এনসিপির ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ১ জন।
নির্বাচিতরা হলেন— জামায়াতের নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ ও জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম; এনসিপির মাহমুদা আলম মিতু; জাগপার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।
এ ছাড়া স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট হওয়ার কথা থাকলেও প্রতি আসনের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন হয়নি। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.