ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ফুটপাত দখলমুক্তে অভিযান, ভেঙে ফেলা হলো অর্ধশতাধিক দোকান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশান এলাকার লেকপাড় ও গুদারাঘাটে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। যৌথ এ অভিযান পরিচালনা করে রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শুক্রবার (২৪ এপ্রিল) গুলশান-১ সংলগ্ন গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। পরে গুলশান লেকপাড়জুড়ে ফুটপাত দখল করে থাকা অন্যান্য দোকানও উচ্ছেদ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখলমুক্ত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউকের পক্ষ থেকে বলা হয়, অনুমোদিত নকশা ও নিয়ম না মেনে স্থাপনা নির্মাণ বা ব্যবহার করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ঢাকা মহানগর পুলিশ-এর গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান বলেন, গুলশান ও বারিধারা গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা হওয়ায় সড়ক ও লেকপাড়কে নিরাপদ ও পরিবেশবান্ধব রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। অভিযানের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গুলশানে ফুটপাত দখলমুক্তে অভিযান, ভেঙে ফেলা হলো অর্ধশতাধিক দোকান

আপডেট সময় : ০১:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬