
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, তারেক রহমান তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর জন্য ভ্যাকসিন উন্নয়নে কাজ করা দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। এ ক্ষেত্রে জৈবপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, চলমান পাঠ্যক্রমে ব্যবহারিক শিক্ষার ঘাটতি রয়েছে। ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানে বড় ডিগ্রি অর্জন করলেও বাস্তব কর্মক্ষেত্রে অনেক সময় সেই জ্ঞান যথাযথভাবে প্রয়োগ করতে পারছেন না। আবার যারা দক্ষ হয়ে উঠছেন, তাদের একটি বড় অংশ উন্নত সুযোগের সন্ধানে বিদেশে চলে যাচ্ছেন।
তিনি আরও বলেন, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দক্ষ জনশক্তির সরাসরি সংযোগ না থাকায় কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে সরকারি সহযোগিতা বাড়ানোর পাশাপাশি গবেষণার জন্য আলাদা সেল গঠনের প্রয়োজন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.