ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ক্রীড়া ডেস্ক 
  • আপডেট সময় : ০৬:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। দেশের ফুটবলে এই সাফল্যের স্বীকৃতি হিসেবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মাননা জানানো হয়।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাফজয়ী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সিটি কর্পোরেশনের স্মারক উপহার দেওয়া হয়। একই সঙ্গে দলের কোচিং স্টাফদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের ফুটবল যখন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে এবং খেলোয়াড়রা জাতীয় পতাকা হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে, তখন তা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত হয়ে ওঠে। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের ফুটবলকে নতুন করে এগিয়ে নিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে অবৈধ দখলে থাকা খালি জায়গাগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী উন্মুক্ত মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে তরুণরা খেলাধুলার সুযোগ পাবে এবং ভবিষ্যতে আরও ভালো খেলোয়াড় তৈরি হবে।

খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের এই সাফল্য আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তোমাদের মধ্য থেকেই আগামীর জাতীয় দলের ফুটবলার তৈরি হবে। অর্থের চেয়ে বড় বিষয় হলো সম্মান ও অনুপ্রেরণা দেওয়া, যাতে তোমরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারো।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে সিটি কর্পোরেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। খেলাধুলা সমাজে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়বৃন্দ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ বাফুফে ও ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

আপডেট সময় : ০৬:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬