ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তেজনার মধ্যেই হরমুজে দুটি জাহাজ জব্দের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক 
  • আপডেট সময় : ০৬:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাজ জব্দকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী থেকে দুটি জাহাজ জব্দের দাবি করেছে। খবর আলজাজিরা ও বিবিসির।

আইআরজিসি নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি ‘রেড লাইন’। এই অভিযোগে দুটি জাহাজ জব্দ করে সেগুলো ইরানের উপকূলে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, MSC Francesca ও Epaminondas নামের দুটি জাহাজ জব্দ করা হয়েছে। একই সময়ে ইরানের উপকূলের কাছে একটি জাহাজে গুলি চালানোর ঘটনাও ঘটে এবং ওমান উপকূলের কাছে আরেকটি জাহাজ হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে। আইআরজিসি-ঘনিষ্ঠ ফার্স নিউজের বরাতে বলা হয়, Euphoria নামের একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

আইআরজিসি জানিয়েছে, “নিয়ম লঙ্ঘনকারী” জাহাজগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশলের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এছাড়া ইরান হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি বা চার্জ আরোপের কথাও বলছে এবং জাহাজ চলাচলের জন্য তাদের সঙ্গে সমন্বয়ের ওপর জোর দিচ্ছে।

এর আগে রোববার মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের বন্দর আব্বাসের দিকে যাওয়ার সময় দেশটির পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে। ওই ঘটনার পর তেহরান তীব্র প্রতিক্রিয়া জানায় এবং নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনায় না বসার অবস্থান জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
উত্তেজনার মধ্যেই হরমুজে দুটি জাহাজ জব্দের দাবি আইআরজিসির

আপডেট সময় : ০৬:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬