
রাজধানীর সবুজবাগ এলাকার বাসাবোতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠ সংলগ্ন বাথরুমের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সবুজবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক নর উত্তম বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরির সময় খুঁটিতে ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পরিবারের বরাতে জানা যায়, নিহত মোবারক হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও চার সন্তান রেখে ঢাকায় থাকতেন এবং আগে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.