
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছের উদ্যোগে প্রাণিসম্পদের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নবীন উদ্যোক্তাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মাঝে গবাদিপশুর কৃমিনাশক ও ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের দারুস সালাম তাহফিজুল কুরআন মাদ্রাসা মাঠে এ কর্মশালা ও কৃমিনাশক এবং ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুদার রহমান সরকার।
এলিকো এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম। সঠিক পরিচর্যা, আধুনিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করা গেলে ক্ষুদ্র খামারিরাও স্বাবলম্বী হতে পারবেন। নবীন উদ্যোক্তাদের জন্য এই খাত আত্মকর্মসংস্থানের বড় সম্ভাবনা তৈরি করতে পারে বলেও তারা মত দেন।
কর্মশালাটি পরিচালনা করে শান্তিরাম নিঃস্বার্থ শান্তি সংঘ। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে এলিকো এগ্রোভেট লিমিটেড।
পরে শান্তিরাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৬ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মাঝে গবাদিপশুর কৃমিনাশক ও ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.