
লালমনিরহাটের পাটগ্রামে মেসার্স হক ফিলিং স্টেশনে তেলের দাম বৃদ্ধির সংবাদ প্রচারে করতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে পাম্প কতৃপক্ষের ম্যানেজার ও কর্মচারীদের বিরুদ্ধে।
১৮ এপ্রিল (রোববার) দুপুরে উপজেলার মির্জারকোর্ট এলাকায় মেসার্স হক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় লোকজন মোবাইল ফোনে সাংবাদিকদের কল করিয়া অভিযোগ করে যে, উপজেলার হক ফিলিং স্টেশনে” অনিয়ম করে পূর্বের ক্রয়কৃত জ্বালানী তেল (পেট্রোল) স্ট্রোক করে নতুন দামে বিক্রয় করিতেছে। অনিয়মের খবর পাওয়া মাত্রই পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাব পাটগ্রাম এর সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ ও প্রেসক্লাব পাটগ্রাম এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাফিউল ইসলাম সাফি আব্দুস সামাদসহ পাম্পে গিয়ে অনিয়মের বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলছেন তথ্য চাওয়ার সময় পাম্প কতৃপক্ষের ম্যানেজার ও কর্মচারীরা
মব সৃষ্টি করে জনতায় দলবদ্ধ হয়ে সাংবাদিকেকে অন্যায় আটক করতঃ অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। তারা আরো সাংবাদিক মোঃ আব্দুল মান্নানদ্বয়ের নিকট থাকা ভিডিও সংগ্রহের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের বাধা নিষেধ করায় তারা আক্রমনাত্মক ভাবে সাংবাদিকদেল উপর ক্ষিপ্ত হইয়া লাঞ্চিত করাসহ সাংবাদিক আব্দুস সামাদ এর মোটরসাইকেল এর চাবি জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটি ভাংচুর করে ও মোঃ আব্দুল মান্নানের পরিহিত প্যান্টের পকেটে থাকা নগদ ১,০২,০০০/- (একলক্ষ দুই হাজার) টাকা জোরপূর্বক বাহির করিয়া নিয়ে নেয় । ঐ সময় তারা আরো হুমকি প্রদান করে যে, পরবর্তীতে উক্ত কাজের বিষয়ে কোন কথা বলিলে বা কোন রকম ভিডিও সংগ্রহের চেষ্টা করিলে সাংবাদিকদের মারপিট করিয়া সাংবাদিকতা করার স্বাধ মিটাইয়া দিবে বলিয়াও বিভিন্ন ভয়ভীতি প্রদান করে।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সামাদ দৈনিক ঘোষণা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি ও পাটগ্রাম প্রেস ক্লাবের সদস্য তিনি বলেন আমরা অনিয়মের খবর পেয়ে মেসার্স হক ফিলিং স্টেশনে গিয়ে তেলের দাম বৃদ্ধির তথ্য চাওয়া মাত্রই তারা আমাদের উপরের হামলা করে আমরা হামলাকারীদের বিচার চাই!
ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মান্নান রিপোর্টার্স ইউনিটির সভাপতি তিনি বলেন আমরা কয়েকজন সংবাদকর্মী অনিয়মের খবর পেয়ে পাম্পে গিয়ে অনিয়ম ধরতে পারায় তারা আমাদের উপরে চড়াও হয়ে হামলা করে এ ঘটনায় আমরা সঠিক বিচার চাই
অভিযুক্ত হক ফিলিং স্টেশনের ম্যানেজার কিরন শেখ পান্না ঘটনা অশিকার করে বলেন আমরা তাদের উপর হামলা করি নাই।
এ ঘটনা সাংবাদিক আব্দুস সামাদ থানায় এজাহার দায়ের করিলে পাটগ্রাম থানার ওসি সাথে কথা বলে তিনি বলেন সাংবাদিকের সাথে ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.