
নোয়াখালীর সদর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার সোনাপুর-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা বেগম দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। কয়েক দিন আগে তিনি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে অলিপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.