
হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আব্বাস আরাগচি বলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে এবং এই সময়কালে সব বাণিজ্যিক জাহাজ নিরাপদে অতিক্রম করতে পারবে।
তিনি আরও জানান, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে কার্যকর হয়। এই সময়টিকে কেন্দ্র করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক আলোচনা আরও জোরদার হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.