
বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তবে তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা আজ তালিকায় ২০তম অবস্থানে রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, দিল্লির বায়ুদূষণ স্কোর ২১৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার স্কোর ১৮৬, অর্থাৎ সেখানে বায়ুর মানও অস্বাস্থ্যকর।
অন্যদিকে, ঢাকার বায়ুদূষণ স্কোর ৯২, যা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের বায়ুর মান হিসেবে ধরা হয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো বায়ু নির্দেশ করে। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি হলে তা গুরুতর বিপজ্জনক পর্যায়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.