
মাত্র একমাসের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে দেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে রাজধানী ঢাকায়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে তিনজনই ঢাকার বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাম রোগের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৪ শিশু। সর্বশেষ তিনজনের মৃত্যু যোগ হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।
এদিকে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ১২ হাজার ৩১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৭৩ শিশুর শরীরে হাম রোগ শনাক্ত করা হয়েছে।
গত এক মাসে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৯ হাজার ৭৭২ শিশু।
সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৫০৫ জনই রাজধানী ঢাকার।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.