
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা খালের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালের মাঝে লাশটি উপুড় অবস্থায় পড়ে ছিল। নিহত নারীর পরনে কালো সালোয়ার-কামিজ ছিল এবং চুলে ক্লিপ লাগানো ছিল। বয়স আনুমানিক ৩০-৩২ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুকনো মৌসুমে খালে পানির প্রবাহ কম থাকে, তাই ধারণা করা হচ্ছে লাশটি খালে ভেসে আসার সম্ভাবনা কম।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশ উদ্ধারের পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.