
চাঁপাইনবাবগঞ্জে হাম রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচী-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শাহাবুদ্দিন। এ সময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় কর্মসূচীটি বাস্তবায়ন করা হচ্ছে।
জানা যায়, এ কর্মসূচীর আওতায় জেলায় মোট ১ লাখ ৬৭ হাজার শিশুকে হাম প্রতিরোধী টিকা প্রদান করা হবে। আগামী ৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে।
আয়োজকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.