
পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান প্রকাশ করতে চলেছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আজ ৫ এপ্রিল তার নতুন মৌলিক গান ‘আমি মানে তুমি’ প্রকাশ পাচ্ছে। গানটির কথা লিখেছেন প্লাবন কোরেশি এবং সহশিল্পী ও সুরকার হিসেবে আছেন বেলাল খান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
আঁখি আলমগীর বলেন, ‘গানের কথা ও সুর সব মিলিয়ে খুব সুন্দর একটি গান হয়েছে। আশা করছি দর্শকরা এটি ভালো লাগবে।’
গান প্রকাশের পাশাপাশি আঁখি দীর্ঘ দুই দশকের বিরতি কাটিয়ে আবারও জাপানে স্টেজ শো করতে যাচ্ছেন। ১২ এপ্রিল জাপানের সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটিতে আয়োজিত ‘বৈশাখী মেলা ২০২৬’-এ তিনি প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন। মেলার মূল লক্ষ্য প্রবাসী নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ বৃদ্ধি করা। ৮ এপ্রিল ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
আঁখি আলমগীরই একমাত্র শিল্পী যিনি শৈশবে অভিনয় এবং বড় হয়ে গান উভয় ক্ষেত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, বেলাল খানও দেশ ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.