
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার আপদকালীন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, এটি নতুন কোনো বিষয় নয়, তাই সবাইকে সরকারের নির্দেশনা মেনে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সন্ধ্যা ছয়টার পর পিক আওয়ার শুরু হয়। এই সময় দোকানপাট বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে এবং তা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে।
শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অধিকাংশ শিল্পকারখানা গ্যাসে চলে এবং গ্যাস সরবরাহ নিশ্চিত রয়েছে। জ্বালানি মন্ত্রণালয় এটি পর্যবেক্ষণ করছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন দেশে রফতানি কমেছে। বাংলাদেশও তার অংশে রফতানি করে, তবে এটি একমাত্র আমাদের দেশের জন্য নয়; অন্যান্য দেশের রফতানিও একই হারে কমেছে।
এসময় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.