
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন শিশু একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এক খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বুধবার (১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে মঙ্গলবারও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল।
এদিকে, নতুন করে শিশু ভর্তি বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন, জ্বর, সর্দি-কাশি, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্টসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া জরুরি।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের বিশেষ নজরদারিতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.