
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বার্ষিক মাহফিলের ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চ ‘এমভি মানিক-৪’ ডুবে গেছে। তবে কোনো যাত্রী লঞ্চে থাকায় বড় ধরনের প্রাণহানি হয়নি।
জানা গেছে, লঞ্চটি মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে যাত্রীদের নিয়ে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার ভোরে যাত্রীদের নামিয়ে দিয়ে লঞ্চটি ঘাটের পাশে অবস্থান করছিল। পানি কমে যাওয়ায় লঞ্চের পেছনের অংশ উঁচু হয়ে যায় এবং দুপুরের দিকে সেটি পানিতে ডুবে যায়।
দুর্ঘটনায় লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।
উল্লেখ্য, বুধবার দুপুরে উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী ঐতিহাসিক চরমোনাই মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.