
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ফেসবুকে পোস্ট করার প্রতিবাদে, জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনী কর্তৃক পাটগ্রাম উপজেলার কালিরহাট বাজারে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫জন নেতাকর্মীকে গুরুতর আহত করা ও লালমনিরহাট-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পাটগ্রাম পৌর বিএনপি সভাপতি ,মোস্তফা সালাউজ্জামান ওপেল ও পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেলের বিরুদ্ধে মিথ্যাচার করে দায় চাপানোর প্রতিবাদে বুধবার (২৫মার্চ) দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি , আলহাজ্ব সপিকার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.