
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের চিরিরবন্দরে খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তন, চিরিরবন্দর, দিনাজপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, পাট বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, পতিত জমির সুষ্ঠু ব্যবহার এবং কৃষকদের উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চিরিরবন্দর, দিনাজপুর আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.