
মধ্য প্রাচ্যে চলমান যুদ্ধের কারণে কুড়িগ্রামে তীব্র তেল সংকট দেখা দিয়েছে। জেলার ২০টি পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না।
প্রতিটি পাম্পে মাত্র ১০০, ২০০ টাকার পেট্রল অথবা অকটেন নেয়ার জন্য শত শত মটর সাইকেল আরোহী দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করছে। প্রতিটি পাম্পে প্রচুর মটরসাইকেল,ভ্যান,পিকআপ সহ বিভিন্ন যানবাহন ভীড় করছে।
পার্বতীপুর তেল ডিপো থেকে রেসনিং এর মাধ্যমে তেল সরবরাহ করছে। মঙ্গলবার কুড়িগ্রামের পনির সন্স পেট্রোল পাম্পে ২হাজার লিটার পেট্রোল ও ৩হাজার লিটার ডিজেল বরাদ্দ দিয়েছে । এত অল্প পরিমান তেল মাত্র ২ থেকে তিন ঘন্টা সরবরাহ করতে পারবে পাম্প মালিক।
কৃষি নির্ভর এ জেলায় বোর আবাদের শেষ সময় চলছে। এ মূহুতে স্যালো মেশিন দিয়ে জমি গুলোতে পানি সরবরাহ করে কৃষকরা। ডিজেল সংকটের কারণে অনেকেই স্যালো মেশিন দিয়ে পানি সরবরাহ বন্ধ রাখছে। ডিজেলের অভাবে দুরপাল্লার পণ্যবাহী ট্রাক গুলো যাতায়াত বন্ধ রেখেছে। ডিজেলের অভাবে যে কোন সময় কুড়িগ্রাম থেকে দুর পাল্লার বাস গুলির বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.