
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ শালহাটী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ঈদে ছুটি পাওয়া সাতজান শালহাটি সকল সরকারি কর্মকতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালক এলাকার কৃতি সন্তান জনাব মোঃ আহসান (যুগ্মসচিব), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইমরানুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালহাটী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রাণিত করেন এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল তিস্তা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ডিমলা, নীলফামারী।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.