
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
আব্দুল জব্বার দুলাল বেলকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গোলজার রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং তার বাবার অনুপ্রেরণায় সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে খুশি, আত্মশুদ্ধি ও নবউদ্যমের প্রেরণা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি ৪ নং বেলকা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ঈদ মোবারক’।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.