
যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী খাল খনন ও জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি খাল ও ব্রিজ অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার চরপুটিমারি ইউনিয়নের আইরমারি গ্রামে কথিত মাদক সম্রাট শাহাবুদ্দিন দাবারু একটি খালের ওপর নির্মিত ব্রিজের নিচে মাটি ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে দিচ্ছেন। এতে করে স্থানীয়ভাবে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে এবং কৃষি জমির ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি ভরাট হয়ে গেলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রামবাসীকে। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত খালটি উদ্ধার করে পানি চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.